পল্টন শহীদ তাজউদ্দীন ইনডোরে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন জাতীয় টেবিল টেনিস খেলোয়াড়রা। তাদের সামনে বড় তিনটি গেমস।
আগামী ২২ থেকে ৩১ অক্টোবর বাহরাইনে হবে তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমস। এরপর ৭ থেকে ২১ নভেম্বর সৌদি আরবে ইসলামিক সলিডারিটি গেমস রয়েছে। আগামী বছরের জানুয়ারিতে রয়েছে দক্ষিণ এশিয়ান গেমস (এসএ গেমস)।
এ টুর্নামেন্ট সামনে রেখে গত ২৭ মে থেকে আবাসিক ক্যাম্প শুরু করেছে টেবিল টেনিস ফেডারেশন। যেখানে পুরুষ ও নারী মিলিয়ে ৪১ খেলোয়াড় সুযোগ পেয়েছেন। দেশি কোচদের অধীনে প্রতিদিন ৬ ঘণ্টা করে অনুশীলন করছেন খেলোয়াড়রা।
আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে ক্যাম্প থেকে পুরুষ ও নারী বিভাগে চূড়ান্তভাবে বাছাই করা হবে ১০ জন করে খেলোয়াড়। যদিও এর ফাঁকে একটা র্যাঙ্কিং টুর্নামেন্টের আয়োজন করতে চায় ফেডারেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন মাকসুদ আহমেদ জানান, এবার তারা সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন ফিজিক্যাল ফিটনেসের ওপর।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

