গলে পৌঁছে প্রথম দিন বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় দিনে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করছে বাংলাদেশ। তবে এই অনুশীলনে নেই অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। জানা গেছে, জ্বরের কারণে অনুশীলন করছেন না তিনি।
জ্বরের কারণে অনুশীলন না করা মিরাজ কী তাহলে গল টেস্ট মিস করবেন? এমন প্রশ্নের উত্তর অবশ্য এখনও পাওয়া যায়নি। জানা গেছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
আগামী ১৭ জুন থেকে গলে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে আগামীকাল নিজেদের দ্বিতীয় অনুশীলন সেশনে অংশ নিবেন লিটন-শান্তরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

