অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হতাশাজনক হারের পর সিরিজে টিকে থাকতে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। এমন সমীকরণ নিয়েই দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে তাওহিদ হৃদয়ের দল।
শুক্রবার (১৯ জুন) চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক তাওহিদ হৃদয়। ফলে শুরুতেই বোলিংয়ে নামতে হচ্ছে স্বাগতিক বাংলাদেশকে।
প্রথম ম্যাচে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই প্রত্যাশার ছাপ রাখতে পারেনি টাইগাররা। তাই সিরিজে সমতা ফেরাতে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে তারা।
বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন (উইকেটকিপার), তাওহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, নাসুম আহমেদ, আব্দুল গাফফার, রিশাদ হোসেন, নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

