বড় শাস্তি সুয়ারেজের, দুই ম্যাচ নিষিদ্ধ বুসকেটস

বড় শাস্তি সুয়ারেজের, দুই ম্যাচ নিষিদ্ধ বুসকেটস

ক্ষমা চেয়েছিলেন লুইস সিয়ারেজ। তবে তাতে কোনো কাজ হয়নি। নিজস্ব আইনের পথ ধরেই হেঁটেছে লিগস কাপ আয়োজক কমিটি। লিগস কাপের সিয়াটল সাউন্ডার্সের স্টাফের গায়ে থু থু নিক্ষেপের শাস্তি হিসেবে লিগস কাপে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ইন্টার মিয়ামি তারকা। একই ম্যাচে বিতর্কিত ঘটনায় শাস্তি পেয়েছেন সুয়ারেজের দুই সতীর্থ সার্জিও বুসকেটস ও টমাস আবিলেসও।

সহিংস আচরণের জন্য আর্জেন্টাইন ডিফেন্ডার আবিলেসের নিষেধাজ্ঞা তিন ম্যাচের, প্রতিপক্ষের ফুটবলার ওবেড ভার্গাসক ঘুষি মেরে দুই ম্যাচ নিষিদ্ধ বুসকেটস। এই শাস্তি কার্যকর হবে স্রেফ লিগস কাপেই। সেক্ষেত্রে আগামী বছরের লিগস কাপ থেকেই এর কার্যকারিতা শুরু হবে। সেখানে সুয়ারেজ-বুসকেটস থাকবেন কী না, সেটা নিশ্চিত নয় এখনও। দুজনেরই মিয়ামির সঙ্গে চুক্তি শেষ হবে এই বছর।

বিজ্ঞাপন

তবে তাদের জন্য অপেক্ষা করছে আরও বড় দুঃসংবাদ। লিগস কাপ কমিটি বিবৃতিতে জানিয়েছে, মেজর লিগ সকার কর্তৃপক্ষ চাইলে শৃঙ্খলাভঙ্গের জন্য আরও ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। ফলে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষায় থ্যাকতে হচ্ছে।

এর আগে, গত রোববার লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ ব্যবধানে হেরে যায় লিওনেল মেসির ইন্টার মিয়ামি। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন, যা চলতে থাকে বেশ অনেকটা সময় ধরে। ম্যাচের পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখা যায়, সিয়াটলের স্টাফদের একজনের দিকে থুথু ছুঁড়ছেন সুয়ারেজ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন