ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

ভারতের বিপক্ষে মহাদ্বৈরথে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। পাকিস্তানের আমন্ত্রণে আগে ব্যাট করবে ভারত। খেলা শুরু হবে রাত সাড়ে ৮টায়।

বিজ্ঞাপন

দুই দলের একাদশে কোনো পরিবর্তন নেই। নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ভারত এবং ওমানকে পাকিস্তান বড় ব্যবধানে হারিয়েছে। সেই ম্যাচের একাদশ নিয়েই মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।

ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।

পাকিস্তানের একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, আগা সালমান (অধিনায়ক), মোহাম্মদ হারিস (উইকেটকিপার), হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, সুফিয়ান মুকিম ও আবরার আহমেদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন