টিকিট চাই সমর্থকদের

টিকিট চাই সমর্থকদের

আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ রয়েছে। জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচটি। এ ম্যাচের টিকিট গত ম্যাচেই অফিসিয়ালি সোল্ড আউট ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে টিকিটের জন্য চলছে হাহাকার।


সাধারণ দর্শকদের জন্য ১৮ হাজার ৩০০ টিকিট অনলাইনে বিক্রি করেছে বাফুফে। কিন্তু টিকিট পায়নি আলট্রাস, ফুটবল সাপোর্টার্স ফোরামসহ অনেক সমর্থক গোষ্ঠী। সিঙ্গাপুর ম্যাচে টিকিট না পেয়ে এক দল সমর্থক বাফুফের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে।

গত সোমবার থেকে টিকিটের দাবিতে ‘টিকিট অথবা টিকিট’, ‘আমি এবার চুপ হলাম টিকিট দে’, ‘নো আলট্রাস, নো ফুটবল’- এই রকম লেখা প্লাকার্ড, ব্যানার নিয়ে বাফুফে ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন তারা। ফলে বাধ্য হয়ে পেছনের গেট ব্যবহার করে দাপ্তরিক কাজ সম্পন্ন করছেন বাফুফে কর্মকর্তা-কর্মচারীরা।


আলট্রাস নামের সমর্থক গোষ্ঠী বাফুফের কাছে আরো মাস দুয়েক আগে অর্থের বিনিময়ে টিকিট কেনার জন্য আনুষ্ঠানিক চিঠি দিলেও কোনো উত্তর পায়নি। দুই-তিন হাজারের টিকিট চাহিদার পরিপ্রেক্ষিতে আলট্রাসকে ১০০টি টিকিট দেওয়ায় সম্মত হয় বাফুফে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন