টি-টোয়েন্টি সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে ভারত। এবার ওয়ানডে সিরিজও জয় দিয়ে শুরু করল স্বাগতিকরা। সফরকারী ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ভারতীয়রা।
বিজ্ঞাপন
এবং জয়টা পেয়েছে তারা ৬৮ বল হাতে রেখে। দাপুটে এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল রোহিত শর্মার দল।
নাগপুরে আজ বৃহস্পতিবার রাতে শুরুতে ব্যাটিংয়ে নেমে জস বাটলার (৫২) ও জ্যাক বেথেলের জোড়া ফিফটিতে ৪৭.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৮ রানের পুঁজি গড়ে ইংল্যান্ড।
জবাবে ম্যাচসেরা শাবমান গিল (৮৭), শ্রেয়াস আইয়ার (৫৯) ও অক্ষর প্যাটেলের (৫২) ব্যাটিং দৃঢ়তায় ৩৮.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্য টপকে ২৫১ রান তুলে জয়ের বন্দরে পা রাখে ভারত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

