পরিসংখ্যানে বাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি

পরিসংখ্যানে বাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি

আজ রোববার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টির লড়াই। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে তিন ম্যাচের সিরিজ। চার-ছক্কার লড়াই শুরুর আগে দুদলের রেকর্ড-পরিসংখ্যানে নজর দেওয়া যাক এবার-

১১
বাংলাদেশ-পাকিস্তান এখন পর্যন্ত ১১টি দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে। যার ১০টিতে জয় পেয়েছে পাকিস্তান। বাংলাদেশ সিরিজ জিতেছে মাত্র একটি।


২২
এখন পর্যন্ত ২২ বারের মোকাবিলায় বাংলাদেশ জিতেছে ৩টি ম্যাচ। পাকিস্তান জয় পেয়েছে ১৯ ম্যাচ।


৮৫
সর্বনিম্ন দলীয় সংগ্রহ বাংলাদেশের। ২০১১ সালে মিরপুরে ৯ উইকেটে ৮৫ রান তুলেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। পাকিস্তানের বিপক্ষে দেশের ছেলেদের সর্বনিম্ন রান এটি। পাকিস্তানের সর্বনিম্ন রান ৫ উইকেটে ১২৭।

১০২
সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তান। ২০০৮ সালে ১০২ রানে জিতেছিল তারা। ২০২০ সালে লাহোরে জিতেছিল ৯ উইকেটে। উইকেটের ব্যবধানে সব চেয়ে বড় জয় এটি।

বিজ্ঞাপন


১১
বাংলাদেশ-পাকিস্তান এখন পর্যন্ত ১১টি দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে। যার ১০টিতে জয় পেয়েছে পাকিস্তান। বিপরীতে বাংলাদেশ সিরিজ জিতেছে মাত্র একটি।


২২
এখন পর্যন্ত ২২ বারের মোকাবিলায় বাংলাদেশ জিতেছে ৩টি ম্যাচ। পাকিস্তান জয় পেয়েছে ১৯ ম্যাচ।

২০৩
সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড পাকিস্তানের দখলে। ২০০৮ সালে করাচিতে ৫ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করেছিল তারা। ওই বছরের জুনে লাহোরে বাংলাদেশ সর্বোচ্চ সংগ্রহ করেছিল ৬ উইকেটে ১৯৬।


৩৬০
সর্বাধিক ব্যক্তিগত রানের সংগ্রহ সাকিব আল হাসানের। তারকা এ অলরাউন্ডার ১১ ম্যাচে করেছেন ৩৬০ রান। তার ব্যাটিং গড় ৪০.০০।

১১১
২০১৪ সালে মিরপুরে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেছেন পাকিস্তানের আহমেদ শেহজাদ। ১১১* রানে অপরাজিত ছিলেন।


১৩
সর্বোচ্চ ১৩ ছক্কার মালিক পাকিস্তানের শহীদ আফ্রিদি। ১০ ম্যাচে ৯ ইনিংসে ছক্কা মেরেছেন ১৩টি।


এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন মোহাম্মদ হারিস। গত জুনে লাহোরে ১০৭ রানের ইনিংসে ৭টি ছক্কা মেরেছিলেন তিনি।


২০১৪ সালে দুটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন আহমেদ শেহজাদ। গত জুনে মোহাম্মদ হারিসও পেয়েছেন দুটি সেঞ্চুরি।

১৭৯
এক সিরিজে সবচেয়ে বেশি রান মোহাম্মদ হারিসের। ৩ ম্যাচে তার সংগ্রহ ১৭৯।

১২
সবচেয়ে বেশি উইকেট শাদাব খানের। পাকিস্তানের এ লেগ স্পিনার ১০ ম্যাচে শিকার করেছেন ১২ উইকেট।


৫ উইকেট পেয়েছেন কেবল হাসান আলী। গত জুনে ৩০ রানে ফাইফার তুলে নেন।


এক সিরিজে সর্বাধিক উইকেট নিয়েছেন হাসান আলী। ৩ ম্যাচ খেলে ৮ উইকেট শিকার করেন এ তারকা পেসার।


সবচেয়ে বেশি ৬ ক্যাচ নিয়েছেন মোহাম্মদ ওয়াসিম।

১৫
সর্বাধিক ১৫ ম্যাচ খেলেছেন বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন