গত ফেব্রুয়ারিতে নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। আগামী শনিবার ৮ দলের অংশগ্রহণে শুরু হচ্ছে টার্কিশ এয়ারলাইনস স্বাধীনতা দিবস ভলিবল।
শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে হবে এ টুর্নামেন্ট। দলগুলো হলো- বিমান বাহিনী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তিতাস ক্লাব, বাংলাদেশ ক্রীড়াশিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জেল, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস। ৭ দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ২৩ এপ্রিল খেলা শেষে পুরস্কার তুলে দেবেন বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন।
এবারের আসরে ভলিবলের অন্যতম শক্তিশালী দল সেনাবাহিনী অংশ নিচ্ছে না। এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ বলেন, ‘এই মুহূর্তে সেনাবাহিনীর আন্তঃইউনিটের খেলা চলছে। তাই এই টুর্নামেন্টে অংশ নিতে পারছে না তারা।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

