নেদারল্যান্ডস সিরিজের ম্যাচ সিলেটে

নেদারল্যান্ডস সিরিজের ম্যাচ সিলেটে

এশিয়া কাপের আগে প্রস্তুতির জন্য একটি সিরিজ আয়োজনে মরিয়া ছিল বিসিবি। শেষ পর্যন্ত ওই চেষ্টায় সফল হয়েছে। এফটিপির বাইরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস দল। ডাচদের বিপক্ষে এই সিরিজ সিলেটে আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি।

নেদারল্যান্ডসের বিপক্ষে এই সিরিজ ঢাকার বাইরে হবে এমন ইঙ্গিত গত পরশু দিয়েছিলেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। চট্টগ্রামে এইচপি ও ‘এ’ দলের মধ্যকার ম্যাচ দেখতে গিয়ে মিরপুরের উইকেট নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

তার কথায়, ‘মিরপুরের উইকেটটা মোটেই সন্তোষজনক নয়। এটা আমরা সবাই স্বীকার করি। সামনে কাজ করলে হয়তো পুরো মাটিই সরিয়ে ফেলতে হবে বা প্রক্রিয়ার মধ্য নিয়ে আসতে হবে। সামনে হয়তো কিছু পরিবর্তন আসবে, তার মাধ্যমে আমরা আরো বেটার উইকেট দেখতে পারি মিরপুরে।’

এরপরই জানা যায়, মিরপুরের উইকেটের মাটি পরিবর্তনের কাজ দ্রুতই শুরু করতে চায় বিসিবি। ফলে নেদারল্যান্ডস সিরিজ কিংবা কোনো ম্যাচই আয়োজন করা হবে না মিরপুরে। সে কারণেই নেদারল্যান্ডস ঢাকার বাইরে আয়োজন করবে বিসিবি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন