অবসর ভেঙে ফিরলেন ডি কক

অবসর ভেঙে ফিরলেন ডি কক

অবসর ভেঙে দুই বছরেরও বেশি সময় পর ফের দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে ফিরেছেন কুইন্টন ডি কক। পাকিস্তান সফরের দলেও ডাক পেয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিস সিরিজে দলে আছেন তিনি।

ডি ককের ফেরা নিয়ে দলের প্রধান কোচ শুক্রি কনরাড বলেন, 'সাদা বলের শিবিরে কুইন্টনের ফেরা আমাদের জন্য দারুণ এক অনুপ্রেরণা। গত মাসে তার ভবিষ্যৎ নিয়ে আলাপকালেই বিষয়টা পরিষ্কার হয়ে যায় যে, তার মধ্যে এখনও দেশের প্রতিনিধিত্ব করার দারুণ আকাঙ্ক্ষা আছে। তাকে দলে পাওয়া আমাদের জন্য দারুণ ব্যাপার।'

বিজ্ঞাপন

১৫৫ ওয়ানডেতে ৪৫.৭৪ গড়ে ৬ হাজার ৭৭০ রান আছে ডি ককের। ২১টি শতক ও ৩০টি অর্ধশতক আছে। দেশের হয়ে ৯২ টি-টোয়েন্টি খেলে ৩১.৫১ গড়ে দুই হাজার ৫৮৪ রান করেছেন তিনি, এক সেঞ্চুরি ও ১৬টি হাফ সেঞ্চুরি আছে তার।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর অবসর নেন ডি কক। দক্ষিণ আফ্রিকার জার্সিতে সবশেষ ডি কক খেলেছেন ২০২৪ সালের জুনে, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...