ব্রাজিলে কিশোর ফুটবলারকে গুলি করে হত্যা

ব্রাজিলে কিশোর ফুটবলারকে গুলি করে হত্যা

ব্রাজিলের ক্লাব রিভার অ্যাটলেটিকো ডি পিয়াউইর হয়ে খেলা ১৬ বছর বয়সি কিশোর ফুটবলার অ্যালেক্স মারিয়ানো নাসিমেন্তো মউরাকে স্কুলে ঢুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ব্রাজিলের তেরেসিনার দক্ষিণাঞ্চলে অবস্থিত এসপ্লানাদা রেসিডেনসিয়াল প্রফেশনাল এডুকেশন সেন্টারে এই ঘটনা ঘটে।

ব্রাজিলের গণমাধ্যম ‘জিওয়ান পিয়াউই’ দাবি করেছে, এই হত্যাকাণ্ডের পেছনে একটি অপরাধী গোষ্ঠীর হাত থাকতে পারে। সামরিক পুলিশের বরাতে জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা দেখেছেন যে একজন হেলমেট পরা ব্যক্তি স্কুলের দেয়াল টপকে ঢুকে অন্যদের সাহায্যে আলেক্সকে ক্লাসরুম থেকে বের করে এনে নিকটবর্তী করিডোরে অন্তত চারবার গুলি করে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

বিজ্ঞাপন

১৬ বছর বয়সী আলেক্স মারিয়ানোর পরিবার জানিয়েছে, তিনি ছাত্র হিসেবে গড়পড়তা হলেও ফুটবলের প্রতি ছিল গভীর অনুরাগ। মারিয়ানোর এক চাচা বলেছেন, ‘আমাদের জানা মতে, তার কোনো খারাপ কাজে জড়িত থাকার প্রমাণ নেই। আমরা জানি, সে ছিল ছাত্র, কোচিং করত এবং ফুটবল ক্লাব থেকে প্রস্তাবও পেয়েছিল। সে ভালো ছেলে ছিল।’

এদিকে জানা গেছে, ১৬ বছর বয়সী মারিয়ানোও অপরাধে জড়িত ছিলেন। সিভিল পুলিশের হত্যা ও ব্যক্তিগত সুরক্ষা বিভাগের সমন্বয়কারী উপ-কমিশনার ফ্রান্সিসকো কস্তা জানান, মারিয়ানো সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র হাতে ছবি পোস্ট করেছিল এবং স্কুলে মাদকও গ্রহণ করছিল!

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন