মার্করামের কাছে ১৩৬ রানের প্রতিটি 'অমূল্য'

মার্করামের কাছে ১৩৬ রানের প্রতিটি 'অমূল্য'

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩৬ রানের ইনিংস খেলেছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। তার এই ইনিংসেই মূলত প্রথমবারের মতো টেস্ট বিশ্বকাপ জিতে প্রোটিয়ারা। এমন ইনিংসের প্রতিটি রানই অমূল্য বলে জানালেন মার্করাম।

২৮২ রানের লক্ষ্য তাড়া করা ১৩৬ রানের দুর্দান্ত ইনিংসে ফাইনালের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। এই রানের প্রতিটি তার কাছে মূল্যবান। ম্যাচ শেষে এমনটাই জানলেন মার্করাম।

ম্যাচের পর ওই অনুভূতি ব্যক্ত করেন মার্করাম, ‘কখনো এর চেয়ে দামি রান করিনি। বিষয়টা একটু অদ্ভুত, প্রথম ইনিংসে ডাক মেরে ফেরার পর সবকিছু কীভাবে ঠিকঠাক হলো। কিছুটা ভাগ্যও দরকার হয়। লর্ডস এমন জায়গা, যেখানে সবাই খেলতে চায়। দক্ষিণ আফ্রিকার অনেক সমর্থক এসেছেন, এটা অন্যতম বিশেষ একটা দিন তাদের জন্যও।’

মার্করামের জন্য কাজটা সহজ করে দিয়েছেন টেম্বা বাভুমা। চোট নিয়েও খুঁড়িয়ে খুঁড়িয়ে খেলে গেছেন। মার্করামের সঙ্গে ১৪৭ রানের জুটিতেই ম্যাচটা অজিদের কাছ থেকে বের করে নেয় দক্ষিণ আফ্রিকা।

অধিনায়কের প্রশংসা করে মার্করাম বলেন, ‘দুই তিন বছর ধরে সে আমাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। সে ড্রেসিংরুমে না ফিরে এমন একটা ইনিংস খেলেছে, যেটা অনেক মানুষই মনে রাখবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন