শেষ টেস্টেও বড় জয়

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

তৃতীয় দিন শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। পরাজয়ের ব্যবধানটা কেমন হয় কেবলমাত্র সেটাই দেখার বাকি ছিল। শেষ পর্যন্ত বড় পরাজয় ঠেকাতে পারেনি তারা। দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।

এই জয়ে শ্রীলঙ্কাকে ধবল ধোলাইয়ের তিক্ত স্বাদ দিলো অস্ট্রেলিয়া। সাদা পোশাকের সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ইনিংস ও ২৪২ রানে হারায় স্টিভ স্মিথের দল। এর আগে সবশেষ ২০১১ সালে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল অজিরা।

বিজ্ঞাপন

নিজেদের দ্বিতীয় ইনিংসে ২১১ রানে ৮ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে শ্রীলঙ্কা। দলটির একমাত্র ভরসা ছিলেন কুশল মেন্ডিস। ৪৮ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শুরু করেন তিনি। নিজের ইনিংসকে আর বড় করতে পারেননি। এদিন মাত্র ২ রান করে ফিরে যান কুশল। স্বাগতিকরাও বেশিদূর যেতে পারেনি। অলআউট হয় ২৩১ রানে।

অস্ট্রেলিয়ার সামনে লিড দাঁড়ায় ৭৫ রানের। জবাব দিতে নেমে ট্রাভিস হেডের উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সফরকারী দল। ২০ রান করেন হেড। উসমান খাজা ২৭ ও মার্নাস লাবুশান ২৬ রানে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ২৫৭/১০ (৯৭.৪ ওভার); কুশল মেন্ডিস ৮৫, দিনেশ চান্দিমাল ৭৪; মিচেল স্টার্ক ৩/৩৭

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৪১৪/১০ (১০৬.৪ ওভার); অ্যালেক্স ক্যারি ১৫৬, স্টিভ স্মিথ ১৩১; প্রবাথ জয়সুরিয়া ৫/১৫১

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ২৩১/১০ (৬৮.১ ওভার); অ্যাঞ্জেলো ম্যাথিউস ৭৬, কুশল মেন্ডিস ৫০; ম্যাথু কুনেম্যান ৪/৬৩

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ৭৫/১ (১৭.৪ ওভার); উসমান খাজা ২৭*, মার্নাস লাবুশান ২৬*; প্রবাথ জয়সুরিয়া ১/২০

ফল: অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন