দারুণ ব্যাটিং করেছেন তানজিম হাসান তামিম। ব্যাট হাতে ঝলক দেখিয়ে তারকা এ ওপেনার আদায় করে নেন দারুণ এক হাফসেঞ্চুরি। তার ফিফটির সুবাদে এশিয়া কাপের গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রানে থেমেছে বাংলাদেশ।
উদ্বোধনী ব্যাটসম্যান তানজিদ উপহার দেন ৫২ রানের চমৎকার এক ইনিংস। তার ৩১ বলের ইনিংসে ছিল ৪ বাউন্ডারি ও ৩ ছক্কা। আর দলীয় স্কোরে ৩০ রান যোগ করেন আরেক ওপেনার সাইফ হাসান। আর ২৬ রান আসে তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে।
এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস। প্রতিপক্ষ আফগানিস্তানকে জানিয়েছেন বোলিংয়ের আমন্ত্রণ।
বাঁচামরার ম্যাচে একাদশে চারটি পরিবর্তন এসেছে। শ্রীলঙ্কা ম্যাচে খেলা পারভেজ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও মেহেদী হাসান বাদ পড়েছেন। একাদশে জায়গা করে নিয়েছেন সাইফ হাসান, নুরুল হাসান, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।
হংকংয়ের বিপক্ষে জয়ে শুরুর পর শ্রীলঙ্কার কাছে হেরে সুপার ফোরে ওঠার পথটা কঠিন করে ফেলেছে বাংলাদেশ দল। সমীকরণের কঠিন লড়াইয়ে আগে বাংলাদেশকে এখন লড়তে হবে আফগানিস্তানের বিপক্ষে।
মহাদেশীয় এ টুর্নামেন্টে এটাই বাংলাদেশের জন্য ডু অর ডাই ম্যাচ। সুপার ফোরে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে যে করেই আজ হোক জিততেই হবে লাল-সবুজের প্রতিনিধিদের। হারলে ছিটকে যেতে হবে প্রথম পর্ব শেষে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ১৫৪/৫, ২০ ওভার (তানজিদ ৫২, সাইফ ৩০, হৃদয় ২৬, জাকের ১২*, নুরুল ১২*, শামীম ১১; নুর ২/২৩ ও রশিদ ২/২৬)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

