টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

দুই দলের একাদশ

দুই দলের একাদশ

সব অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। আর মাত্র ঘণ্টা দুয়েক পর ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। লর্ডসে অনুষ্ঠিতব্য সাদা পোশাকের শ্রেষ্ঠত্ব পাওয়ার মিশনকে সামনে রেখে ইতোমধ্যে নিজেদের একাদশ জানিয়ে দিয়েছে দুই ফাইনালিস্ট।

মর্যাদারপূর্ণ লড়াইয়ে নামার আগে তারকা পেসার জশ হ্যাজলউডকে একাদশে ফিরিয়েছে অস্ট্রেলিয়া। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ইনিংস ওপেন করতে নামবেন মার্নাস লাবুশান। অজিদের একাদশের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকছেন নাথান লায়ন।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকা একাদশের একমাত্র চমক লুঙ্গি এনগিদি। আট মাস পর টেস্ট দলে ফেরানো হয়েছে এই পেসারকে। দলে ফিরেই একাদশে জায়গা করে নিয়েছেন এনগিদি। বাদ পড়েছেন কিউনা মাফাকা। এই একটি পরিবর্তন নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে প্রোটিয়ারা।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য দুই দলের একাদশ:

অস্ট্রেলিয়া: উসমান খাজা, মার্নাস লাবুশান, ক্যামেরুন গ্রিন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

দক্ষিণ আফ্রিকা: এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, টেম্বা বাভুমা, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, কাইল ভারানে, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদ ও লুঙ্গি এনগিদি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন