বিমান দুর্ঘটনায় ক্রিকেটারের প্রাণহানি

বিমান দুর্ঘটনায় ক্রিকেটারের প্রাণহানি

ভারতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ গেল এক ক্রিকেটারেরও। তার নাম দির্ধ প্যাটেল। ২৩ বছর বয়সি এই ভারতীয় ক্রিকেটার লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিলেন।

বিজ্ঞাপন

বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি ওড়ার এক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়। এতে প্রাণ হারান ২৪২ জন। জানা যায়, দির্ধ প্যাটেল ইউনিভার্সিটি অব হাডার্সফিল্ডে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে এমএসসি করেছেন। খেলতেন লিডস মডার্নিয়ান্স ক্রিকেট ক্লাবের হয়ে। ইংল্যান্ডের একটি ক্লাব এটি।

দির্ধের মৃত্যুতে শোক জানিয়েছে মডার্নিয়ান্স। ক্লাবটি এক বিবৃতিতে জানায়, ‘এমন খবরে আমরা খুবই মর্মাহত। ক্লাবের প্রত্যেক সদস্য দির্ধের পরিবার ও কাছের মানুষের পাশে রয়েছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন