২০২৫ সালের বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে শিষ্য উসমান দেম্বেলেকে এগিয়ে রাখছেন পিএসজির কোচ লুইস এনরিকে। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করার পর এনরিকে প্রশংসায় ভাসিয়েছেন দেম্বেলেকে।
তিনি বলেন, ‘আমার মতে সে মৌসুমের সেরা খেলোয়াড়। সবকিছু জয় তার পাওনা, কারণ সে ক্লাবকে সর্বস্ব উজাড় করে দিয়েছে। ব্যালন ডি’অর অনেকেই জিততে পারেন। সেজন্য অনন্য কিছু দক্ষতার প্রয়োজন। পাসিং, ড্রিবলিং ও দলকে সাফল্য পেতে সাহায্য করা। দেম্বেলে সব শর্তই পূরণ করেছেন।’
বিজ্ঞাপন
পিএসজির হয়ে এ পর্যন্ত দুই মৌসুমে ৯৪ ম্যাচে ৪১ গোল করেছেন দেম্বেলে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

