চিলিতে শুরু হওয়া অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। তবে ড্র করে পয়েন্ট খুইয়েছে ব্রাজিল। আর্জেন্টিনা ১০ জনের খেলোয়াড় নিয়ে কিউবাকে ৩-১ গোলে হারিয়েছে, অন্যদিকে ২-১ গোলে এগিয়ে গিয়েও মেক্সিকোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ব্রাজিল।
রোববার এলিয়াস ফিগুয়েরোয়া ব্র্যান্ডার স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই আলেহো সার্কো আর্জেন্টিনাকে এগিয়ে নেন। তবে মাত্র ১০ মিনিটের মধ্যেই সান্তিয়াগো ফার্নান্দেজ লাল কার্ড পান। প্রথমার্ধের শেষ দিকে সার্কো আবার হেড দিয়ে নিজের দ্বিতীয় গোল করেন।
এরপর যোগ সময়ে ইয়ান সুভিয়াব্রে দলকে ৩-১ ব্যবধানে জিতিয়ে মাঠ ছাড়েন। আর্জেন্টিনা পরবর্তী ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে এবং গ্রুপ পর্ব শেষ করবে ইতালির বিপক্ষে।
এদিকে মেক্সিকো ম্যাচের ১০ মিনিটে আলেক্সেই ডোমিঙ্গেজের গোলে এগিয়ে গেলেও ১১ মিনিট পরই সমতা ফেরায় ব্রাজিল। কুটিনহো পেনাল্টি বক্সের ভেতর থেকে নিখুঁত শটে বল জালে পাঠান। ৭১ মিনিটে ব্রাজিল আবার এগিয়ে যায়। এরপর ৮৬ মিনিটে মেক্সিকো সমতা ফেরায়। হেড থেকে গোলটি করেন ডিয়েগো ওচোয়া।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

