কনস্টাসকে পন্টিংয়ের সতর্কবার্তা

স্পোর্টস ডেস্ক

কনস্টাসকে পন্টিংয়ের সতর্কবার্তা

অভিষেক সিরিজেই ভয়ডরহীন শট খেলে নিজের স্বামর্থ্যের জানান দেন স্যাম কনস্টাস। তবে সেটা এই তরুণ ওপেনারের ক্যারিয়ারের জন্য বিপদজ্জনক বলে মনে করছেন রিকি পন্টিং। তাই তাকে আগ্রাসী শট খেলা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির মেলবোর্ন টেস্টে অভিষেক হয় কনস্টাসের। সিডনিতে অনুষ্ঠিত দুই দলের মধ্যকার শেষ ম্যাচটিও খেলেন। নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে সুযোগ পেলেই আগ্রাসী হয়েছেন কনস্টাস। বুমরাহ’র মতো ইনফর্ম ও নামজাদা পেসারের বিপক্ষে খেলেছেন স্কুপ, রিভার্স স্কুপ ও র‌্যাম্প শট।

বিজ্ঞাপন

কনস্টাসের এসব শট নিয়ে এক সাক্ষাৎকারে পন্টিং বলেন, ‘আমার মনে হয় কনস্টাস নিজের ডিফেন্সে ভরসা করতে পারে না। তাই সে র‌্যাম্প, স্কুপ শট খেলেছে। ওর হাতে বেশকিছু শট আছে। এসব শটের বেশিরভাগই বেপরোয়া। বাস্তবতা হলো, একজন টেস্ট ওপেনার হিসেবে এভাবে বেশিদিন টেকা যায় না।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন