ভারত থেকে সরে যাচ্ছে এশিয়া কাপ!

ভারত থেকে সরে যাচ্ছে এশিয়া কাপ!

এশিয়া কাপের ২০২৫ সালের আসর নিয়ে জল্পনা চলছেই। এবার ভারত থেকেই সরে যেতে পারে এশিয়া কাপ। এমনটাই জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম সামা টিভি। সূত্রের বরাতে তারা জানিয়েছে, ২০২৫ সালের এশিয়া কাপ আয়োজন ভারতের হাতে থাকলেও সেটি নিজেদের দেশে করতে পারবে না। সেটি সরে সংযুক্ত আরব আমিরাতে হওয়ার সম্ভাবনা জোরালো। তবে সূচি অনুযায়ী সেপ্টেম্বরেই হতে যাচ্ছে আসর।

যদিও এ তথ্যের নিশ্চয়তা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি), আইসিসি বা ভারত-পাকিস্তানের কোনো বোর্ড নিশ্চিত করেনি। তবে পাকিস্তানের গণমাধ্যমটির সূত্র বলছে, খুব দ্রুতই এ নিয়ে সিদ্ধান্ত জানাতে যাচ্ছে এসিসি। এর আগে ভারত-পাকিস্তান দ্বন্দ্বে এশিয়া কাপে পাকিস্তানের জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকে বেছে নেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

ভারত-পাকিস্তান দ্বন্দ্বের শুরু ২০২৩ সালের এশিয়া কাপ থেকে। সেবার পাকিস্তানে দল পাঠাতে চায়নি ভারত। ফলে আসর বসে হাইব্রিড মডেলে। এ বছর চ্যাম্পিয়নস ট্রফি খেলতেও পাকিস্তানে যায়নি ভারত। খেলেছে নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে। এর মধ্যেই আইসিসির মধ্যস্থতায় চুক্তি হয়Ñতিন বছর পর্যন্ত দুদলের কেউ কারো দেশে যাবে না। আসন্ন এশিয়া কাপের স্বাগতিক ভারত। ফলে এবারও একই হিসাব।

এদিকে ভারতের গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, উল্টো খবর। তারা প্রতিবেদনে বলেছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে আসরে না খেলার কথা জানিয়ে দিয়েছে ভারতীয় বোর্ড। শুধু পুরুষদের এশিয়া কাপ নয়, নারীদের ইমার্জিং এশিয়া কাপ থেকেও নাম তুলে নেবে তারা। যদিও কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন