চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অবসর

সবাইকে অবাক করলেন স্টয়নিস

স্পোর্টস ডেস্ক

সবাইকে অবাক করলেন স্টয়নিস

অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন মার্কাস স্টয়নিস। যদিও সেরা আট দলের টুর্নামেন্ট শুরুর আগে সবাইকে অবাক করে দিয়ে ওয়ানডে সংস্করণ থেকে অবসর নিলেন এই ব্যাটিং অলরাউন্ডার।

২০১৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় স্টয়নিসের। সবশেষ গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে এই সংস্করণে খেলেন। সব মিলিয়ে ৭১ ওয়ানডেতে তার সংগ্রহ ১ হাজার ৪৯৫ রান। ব্যাটিং গড় ২৬.৬৯। ১ সেঞ্চুরির পাশাপাশি হাঁকিয়েছেন ৬ ফিফটি। এছাড়া বল হাতে তার শিকার ৪৮ উইকেট। ওয়ানডে থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি চালিয়ে যাবেন স্টয়নিস।

বিজ্ঞাপন

অবসর প্রসঙ্গে স্টয়নিস বলেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেটে প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য দারুণ বিষয় ছিল। এই জার্সিতে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। দেশকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পারা সব সময় আমার হৃদয়ে রয়ে যাবে। অবসরের সিদ্ধান্ত নেওয়া আমার জন্য সহজ ছিল না ‘

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়েছে ওয়ানডে থেকে অবসর নিয়ে পরের অধ্যায়ে পুরোপুরি মনোযোগ দেওয়ার এটাই উপযুক্ত সময়। আমাদের কোচ ম্যাকডোনাল্ডের সঙ্গে আমার সম্পর্ক দারুণ। তার সমর্থনকে আমি সব সময় মূল্যায়ন করি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সাফল্যের জন্য আমি সমর্থন দিয়ে যাব।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...