জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগার ‘হ্যান্ডশেক ডায়ালগ’ নিয়ম দেখে বিস্মিত দেশটির সাবেক তারকা টনি ক্রুস। এই পদক্ষেপ কোনো কাজেই আসবে না বলে ক্রুসের ধারণা।
নতুন মৌসুমে বুন্দেসলিগার এই নিয়মে ম্যাচ শুরুর ৭০ মিনিট আগে উভয় দলের অধিনায়ক ও কোচরা রেফারির সঙ্গে দেখা করে সংক্ষিপ্ত আলোচনা করবেন। যাতে দলগুলোর একে অপরের প্রতি শ্রদ্ধা বাড়ে ও ম্যাচ চলাকালীন উত্তপ্ত পরিস্থিতি এড়ানো যায়।
তবে এই নিয়ম কার্যকর হবে কি না, তা নিয়ে সন্দিহান অনেকেই। বুন্ডেসলিগার প্রথম ম্যাচের পরই কোলনের কোচ লুকাস কোয়াসনিওক এটিকে ‘ফালতু’ বলে কটাক্ষ করেন এবং নিয়মটি বাতিলের দাবি জানান।
ক্রুসের মতে, ম্যাচ চলাকালীন আবেগ ও প্রতিক্রিয়া এভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তার ভাষায়, "এর কোনো প্রভাব পড়বে না এবং কোনো মূল্য নেই। বরং এটি অধিনায়কদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটায়। আপনি প্রস্তুতির মধ্যে আছেন, আর তখনই বলতে হবে, ‘চলো দেখা করি, আমরা একে অপরকে কতটা শ্রদ্ধা করি।’ অথচ পাঁচ মিনিট পরই কেউ হয়তো হলুদ কার্ড দেখবে।"
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

