বিপিএলের টিকিট পাবেন যেখানে

স্পোর্টস ডেস্ক

বিপিএলের টিকিট পাবেন যেখানে

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে সকাল থেকেই টিকিটের জন্য ভিড় করে ছিল দর্শকরা। তবে টিকিট নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না থাকায় কিভাবে পাওয়া যাবে সেটা নিয়ে ছিল ধোঁয়াশা। শেষ পর্যন্ত জানা গেছে, আজ থেকে পাওয়া যাবে বিপিএলের টিকিট। অনলাইনের পাশাপাশি মধুমতি ব্যাংকের ৭ টি শাখায় পাওয়া যাবে টিকিট।

বিজ্ঞাপন

মাঠে বসে খেলা উপভোগ করতে অন্ততপক্ষে ২০০ টাকা খরচ করতে হবে। গ্র‍্যান্ডস্ট্যান্ডে বসে খেলা উপভোগ করতে খরচ করতে হবে ২ হাজার টাকা।

আজ বিকাল থেকে ৪ টা থেকে শুরু করে সন্ধ্যা ৭ টা পর্যন্ত কাউন্টার থেকে টিকিট বিক্রি করা হবে। বিসিবির ঘোষণার পর থেকেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে।

মধুমতি ব্যাংকের যেসব শাখায় পাওয়া যাবে বিপিএলের টিকিট-

১. মিরপুর শাখা

২. মতিঝিল শাখা

৩. উত্তরা শাখা

৪. গুলশান শাখা

৫. ধানমন্ডি শাখা

৬. কামরাঙ্গীর চর শাখা

৭. পল্টন ভিআইপি শাখা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন