বিপিএলে প্রথম অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউটের ঘটনা

স্পোর্টস রিপোর্টার

বিপিএলে প্রথম অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউটের ঘটনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম ম্যাচে ফরচুন বরিশালকে তিন উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। এই ম্যাচে ঝড়ো ব্যাট করে রংপুরের জয়ের নায়ক বনে গেছেন নুরুল হাসান সোহান।

শেষ ওভারে তিনটি করে চার ও ছয়ের মারে ২৬ রানের কঠিন সমীকরণ মেলান সোহান। যদিও তার আগের ওভারেই তার ভুলে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হয়ে ফেরেন শেখ মাহেদি হাসান। বিপিএলের ইতিহাসে এটা প্রথম অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউটের ঘটনা।

বিজ্ঞাপন

বরিশালের পেসার জাহানদাদ খানের করা ইনিংসের ১৯তম ওভারের একটি বল তুলে মারতে গিয়ে ক্যাচ দেন মাহেদি। সেই ক্যাচ লুফে নিতে গেলে সোহানের বাধায় সফল হতে পারেননি জাহানদাদ।

এই ঘটনায় সিদ্ধান্তের জন্য তৃতীয় আম্পায়ারের কাছে সাহায্য চান মাঠের দুই আম্পায়ার। তৃতীয় আম্পায়ার জানান, জাহানদাদ বাধাপ্রাপ্ত হওয়ায় সেটা অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট নিয়মের মধ্যে পড়েছে। তাই ফিল্ড আম্পায়ারদের সিদ্ধান্তে মাঠ ছাড়েন মাহেদি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন