লিভারপুল কিনতে চান ইলন মাস্ক

স্পোর্টস ডেস্ক

লিভারপুল কিনতে চান ইলন মাস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাব লিভারপুলের মালিকানা কিনতে চান ইলন মাস্ক। এমনটাই জানিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং টেসলার প্রধান নির্বাহীর বাবা এরল মাস্ক।

লিভারপুলের বর্তমান মালিকানা ফেনওয়ে স্পোর্টস গ্রুপের কাছে। ২০১০ সালে মার্সিসাইডের ক্লাবটি কিনে নেয় যুক্তরাষ্ট্রের খেলাধুলাভিত্তিক বহুমুখী প্রতিষ্ঠানটি। গত দেড় দশকে কখনই লিভারপুলের পুরো মালিকানা বিক্রি করে দেওয়ার কথা বলেনি প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

এরপরও এরল মাস্কের দাবি, তার ছেলের কেনার আগ্রহ আছে জানলে লিভারপুলের দাম বাড়িয়ে দিতে পারে ফেনওয়ে গ্রুপ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হ্যাঁ, আমার ছেলে লিভারপুল কিনতে চায়। তার মানে এই নয় যে সে এখনই ক্লাবটি কিনে নেবে। তবে সে অবশ্যই লিভারপুল কিনতে চায়। কে এটা না চাইবে। আমিও চাই।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন