ক্রিকেটে শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানোটা বেশ রোমাঞ্চের। ইংল্যান্ডের ইংল্যান্ডের ‘দা হান্ড্রেড’ টুর্নামেন্টে সেই রোমাঞ্চই আরেকবার উপহার দিলেন গ্রাহাম ক্লার্ক। রোমাঞ্চকর ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকিয়ে সাউদার্ন ব্রেভের বিপক্ষে নর্দান সুপারচার্জার্সকে ৩ উইকেটের জয় এনে দেন ক্লার্ক।
শেষ তিন বলে জয়ের জন্য সুপারচার্জার্সের প্রয়োজন ছিল পাঁচ রান। দুই বল ডট হওয়ায় শেষ বলে সমীকরণ দাঁড়ায় ১ বলে ৫ রান। অর্থাৎ ছক্কা লাগবেই। এমতাবস্থায় টাইমাল মিলসের রাউন্ড দা উইকেটে করা স্লোয়ার ডেলিভারি দারুণ টাইমিংয়ে লং অন দিয়ে উড়িয়ে দেন ক্লার্ক।
সাউথ্যাম্পটনে এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্রুত তিন উইকেট হারানো সাউদার্ন ব্রেভ শেষ পর্যন্ত ১০০ বলে করতে পারে ১৩৯ রান। লরি ইভান্স ৩৪ বলে ৫৩, জেমস কোলস ৩৬ বলে ৩৯ করে অপরাজিত থাকেন। শেষ দিকে মাইকেল ব্রেসওয়েল করেন ১১ বলে ১৫।
সুপারচার্জার্সের নিউ জিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি নেন তিন উইকেট, মিচেল স্যান্টনারেরর শিকার দুটি।
জবাব দিতে নেমে ব্রেভের বোলিং তোপে পড়ে সুপারচার্জার্স। শুরুতেই হারায় অভিজ্ঞ ডেভিড মালানকে। জ্যাক ক্রলি আউট হন ১৮ বলে ২৯ রান করে, হ্যারি ব্রুক করেন ১৬ বলে ২৪। মিচেল স্যান্টনার ফিরে যান ১৬ বলে ২৪ করে।
ম্যাচ জমে ওঠে শেষ ১০ বলে। ১০ বলে রান দরকার ছিল ১১, হাতে উইকেট পাঁচটি। এরপরই আর্চারের তোপ। স্যান্টনারকে ফিরিয়ে জুটি ভাঙার পর নতুন ব্যাটার টম লজকেও বিদায় করেন তিনি। রান খরচ করেন এক!
শেষ পাঁচ বলে তাই প্রয়োজন পড়ে ১০ রানের। মিলসের প্রথম বলে সিঙ্গল নেন আদিল রাশিদ। পরেরটি চার মারেন ক্লার্ক। এরপর সুইপের চেষ্টায় তিনি ব্যাটে-বলে করতে পারেননি। চতুর্থ বলটি ওয়াইড ভেবে ছেড়ে দেন ক্লার্ক।
বলটি ছিল বাইরে, ওয়াইড ভেবে ছেড়ে দেন ক্লার্ক। এক বল বাদে ছক্কায় পুষিয়ে দেন সব। ২৪ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংসে ম্যান অব দা ম্যাচও তিনিই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

