শমিতের জন্য ফিফায় বাফুফের আবেদন

শমিতের জন্য ফিফায় বাফুফের আবেদন

বাংলাদেশি সবুজ পাসপোর্ট হাতে পেলেন কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোম। গতকাল সোমবার এই ফুটবলার পাসপোর্ট পেয়েছেন বলে নিশ্চিত করলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম। এই পাসপোর্ট পাওয়ার পর গতকালই শমিতকে বাংলাদেশের জার্সিতে খেলানোর অনুমতি পেতে ফিফার কাছে আবেদন করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। গতকাল আমার দেশকে ফাহাদ করিম বলেন, ‘পাসপোর্টের কপি পেয়ে আমরা ফিফার কাছে আবেদন করেছি।’ এর আগে কানাডা ফুটবল ফেডারেশনের কাছ থেকে অনাপত্তিপত্র পান শমিত। আগামী ১০ জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচে শমিতকে খেলাতে চায় বাফুফে। এজন্যই এত তোড়জোড়। এবার ফিফার অনুমতি পেয়ে গেলে বাংলাদেশের হয়ে খেলতে আর বাধা থাকবে না কানাডা প্রবাসী ফুটবলার শমিতের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন