সাগরিকার হ্যাটট্রিক

শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের শুভসূচনা

শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের শুভসূচনা

শ্রীলঙ্কা সফরে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ইতোমধ্যে টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরেছে মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তরা। অতিথিদের টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও হয়েছে হার দিয়ে। ব্যাট বলের খেলায় ২ হাজার কিলোমিটার দূরের দেশটির কাছে বাংলাদেশ যখন নাকানি চুবানি খাচ্ছে, তখন ফুটবলের চিত্রটা ব্যতিক্রম। ৯০ মিনিটের খেলায় বাংলাদেশের আনন্দের উপলক্ষ্যটা এনে দিয়েছে নারী দল।

নারী অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নারী ফুটবলে যে সুদিন চলছে- লঙ্কানদের বিধ্বস্ত করে যেন সেটারই ধারাবাহিকতা ধরে রাখল আফঈদা খন্দকার অ্যান্ড কোং। টুর্নামেন্টে বাংলাদেশের দারুণ সূচনার দিনে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন মোছাম্মৎ সাগরিকা।

বিজ্ঞাপন

ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে একটি গোল করে শ্রীলঙ্কা। গোটা ম্যাচে তাদের জন্য আনন্দের সময় ছিল কেবল এতোটুকুই। বাকি সময়টাতে শ্রীলঙ্কাকে নিয়ে ছেলেখেলা করেছে বাংলাদেশ।

ম্যাচের শুরুতেই গোল উৎসবের শুরুটা করে বাংলাদেশ। ফ্রি কিক থেকে দলকে এগিয়ে নেন স্বপ্না রানী। পঞ্চম মিনিটে মুনকি আক্তার স্কোরলাইন ২-০ করেন। ৩৭তম মিনিটে স্বাগতিকদের হয়ে তৃতীয় গোলটি করেন সাগরিকা। সুযোগ নষ্টের ভীড়ে প্রথমার্ধে আর জালের দেখা পানি বাংলাদেশ। বিরতি থেকে ফেরার পর আক্রমণের চাপ বাড়িয়ে দেয় তারা। তাদের একের পর এক আক্রমণের কাছে বারবার মুখ থুবড়ে পড়েছে লঙ্কানদের রক্ষণভাগ। সেই সুযোগে এই অর্ধে আরও ৬ বার শ্রীলঙ্কার জালে বল পাঠায় বাংলাদেশ। বিপরীতে কেবলই অসহায় মনে হয়েছে লঙ্কানদের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন