চ্যাম্পিয়নস ট্রফি

তবুও জয়ের স্বপ্ন বুঁনেছিলেন হৃদয়

তবুও জয়ের স্বপ্ন বুঁনেছিলেন হৃদয়

মাত্র ৩৫ রানে বাংলাদেশ ৫ উইকেট খুইয়ে ফেলেছিল। পরে দলের ব্যাটিং লাইন-আপের হাল ধরেন তাওহিদ হৃদয়। হাঁকিয়েছেন দারুণ এক সেঞ্চুরি (১০০)। সঙ্গে জাকের আলীর ৬৮ রানের চমৎকার এক ইনিংস এনে দিলে টাইগাররা শেষ পর্যন্ত করে ২২৮ রানের সংগ্রহ। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে এই পুঁজি নিয়ে জেতা কঠিনই বটে।


তারপরও ব্যাটিংয়ে হৃদয় কাড়া তাওহিদ জয়ের স্বপ্ন বুঁনেছিলেন। কিন্তু আফসোস মাংসপেশির চোট নিয়ে শতক করেই ফিরতে হয়েছে তাকে। জাকেরও শেষ পর্যন্ত উইকেটে টিকে থাকতে পারেননি। এমনটা না হলে ম্যাচের ফল ভিন্ন কিছু হতে পারতো। এ নিয়ে হৃদয় বলেন, ‘আমি আর জাকের চেষ্টা করেছি। জাকের যদি শেষ পর্যন্ত থাকতে পারত, রানটা ২৭০ হতো, তাহলে হয়তো ভিন্ন কিছু হতে পারত।’

নিজের চোট নিয়েও আক্ষেপ করেন হৃদয়, ‘আমার ক্র্যাম্পটাই (মাংসপেশির টান) সমস্যা করেছে। ওটা না হলে আরও ২০–৩০ রান বেশি করতে পারতাম।’

দলীয় সংগ্রহ ২৭০-২৮০ নিয়ে যেতে পারলে ভারতের বিপক্ষে জেতা সম্ভব হতো বলে মনে করেন হৃদয়, ‘এই উইকেটে ব্যাটিং করা অতটা সহজ ছিল না। তারাও ৪৭তম ওভারে গিয়ে জিতেছে। আমাদের ৩০–৪০ রান কম হয়েছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন