আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাফুফে অনূর্ধ্ব-১৫ ফুটবলের ড্র ও লোগো উন্মোচন

স্পোর্টস রিপোর্টার, হবিগঞ্জ থেকে

বাফুফে অনূর্ধ্ব-১৫ ফুটবলের ড্র ও লোগো উন্মোচন

তারুণ্যের উৎসব সামনে রেখে ২৫ জানুয়ারি থেকে দেশব্যাপী শুরু হচ্ছে বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল টুর্নামেন্ট।

রোববার বাফুফে ভবনের সামনে বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে এ টুর্নামেন্টের লোগো ও ড্র অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মাকছুদ জাহেদী বলেন, ‘আপনারা যে মাসব্যাপী যে প্রোগ্রাম সাজিয়েছেন, এতে আমরা খুবই আনন্দিত। মাননীয় উপদেষ্টার পক্ষ থেকে সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা চাই আপনাদের সকলের সহযোগিতায় সারা দেশব্যাপী তারুণ্য উৎসবকে সাফল্যমণ্ডিত করতে।’

টুর্নামেন্টের শুরুতেই সিলেট বিভাগের চারটি জেলায় (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ) খেলা শুরু হবে। ২৫ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক পর্যায়ের খেলার পর ফাইনাল অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি। বিকেএসপিসহ ৬৪ জেলার ১১ ভেন্যুতে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে।

আঞ্চলিক পর্ব থেকে ১১টি ও আয়োজক নোয়াখালী সরাসরি মূল পর্বে খেলবে। এই টুর্নামেন্ট থেকে উঠে আসার খেলোয়াড়দের জাতীয় বয়সভিত্তিক ও বাফুফে এলিট একাডিমতে খেলার সুযোগ করে দেওয়া হবে।

রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যস্ত থাকার কারণে এই অনুষ্ঠানে থাকতে পারেননি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও অনুপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। এছাড়া জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, কোচ হ্যাভিয়ের কাবরেরা, নারী ফুটবলার, সাবেক খেলোয়াড়, কোচ, বাফুফে কর্মকর্তা, ক্লাবের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন