রাদুকানুর স্বপ্নভঙ্গ

রাদুকানুর স্বপ্নভঙ্গ

ওয়াশিংটন ওপেনে শিরোপা জয়ের পথেই ছিলেন গ্রেট ব্রিটেনের তারকা এমা রাদুকানু। তবে সেমিফাইনালে এসেই ধরা খেলেন। তাকে ৬-৪, ৬-৩ গেমে সরাসরি হারিয়ে ফাইনালে পৌঁছে গেছেন রাশিয়ার আন্না কালিন্সকায়া।

ফাইনালে আন্নার প্রতিপক্ষ লিয়াহ ফার্নান্দেজ। রাদুকানুর আফসোস হতেই পারে। কেননা, ২০২১ সালের ইউএস ওপেনের ফাইনালে লিয়াহকে হারিয়ে শিরোপা জিতেছিলেন রাদুকানু।

বিজ্ঞাপন

অন্যদিকে, ছেলের ফাইনালে লড়বেন অস্ট্রেলিয়ার আলেক্স ডি মিনাউর ও স্পেনের আলেসান্দ্রো ডেভিডোভিচ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন