‘জুলাই স্মৃতি ক্যারম টুর্নামেন্ট’র পর্দা নামল

‘জুলাই স্মৃতি ক্যারম টুর্নামেন্ট’র পর্দা নামল

পর্দা নামল তারুণ্যের উৎসব ও জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হওয়া ‘জুলাই স্মৃতি ক্যারম টুর্নামেন্ট’র। ২ আগস্ট ফাইনাল ও পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে শেষ হয়েছে এই টুর্নামেন্ট। ৩১ জুলাই মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ক্যারম ফেডারেশনের প্রশিক্ষণ কক্ষে (২৬৬ নং কক্ষ) তিন দিনব্যাপী এ টুর্নামেন্ট শুরু হয়।

বিজ্ঞাপন

৮০ জনের অধিক খেলোয়াড়কে নিয়ে আয়োজিত এই টূর্নামেন্টে তীব্র প্রতিদ্বন্দ্বিতা উপহার দিয়ে পুরুষ এককে চ্যম্পিয়ন হন মোহাম্মদ আলী রবিন ও রানার্সআপের খেতাব বাগিয়ে নেন মোহাম্মদ হেমায়েত মোল্লা। তৃতীয় স্থান লাভ করেন মোহাম্মদ সালাহ উদ্দিন কাইজার। মহিলা এককে চ্যাম্পিয়ন হন আফসানা নাসরিন, রানার্সআপ হন ফারজানা বানু শিল্পী ও তৃতীয় স্থান লাভ করেন শামসুন্নাহার মাকসুদা।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খেলোয়াড়কে ট্রফি, সার্টিফিকেট ও ১০ হাজার টাকার প্রাইজবন্ড দেওয়া হয়। রানার্স-আপ খেলোয়াড় ট্রফি, সার্টিফিকেট ও ৭ হাজার প্রাইজবন্ড পান। তৃতীয় স্থান অধিকারী খেলোয়াড়কে সার্টিফিকেট ও ৫ হাজার টাকার প্রাইজবন্ড দেয়া হয়।

carrom1

টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ সরকারের যুগ্মসচিব এ, এফ, এম, এহতেশামুল হক (তুহিন) ও বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু তৈয়ব মোঃ হাসান। এ সময় ফেডারেশনের সহ-সভাপতি কে.জি. হুমায়ুন কবির, সহ-সভাপতি নাজমুল হাসান সুমন, যুগ্ম-সম্পাদক মানঞ্জুরুল হাসান মামুন, কোষাধ্যক্ষ আজহারুল ইসলাম কনক, কার্যনির্বাহী সদস্য এসএম শাহজাহান চৌধুরী, মোঃ জাফরুল আহসান বাবুল, মোঃ মাহফুজুর রহমান সরকার, জেডএম গোলাম মুতাকাব্বের জাহাঙ্গীর চেঙ্গিসসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আম্পায়ার, সাংবাদিক ও অংশগ্রহণকারী খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন টুর্নামেন্ট কমিটির সদস্য-সচিব মোহাম্মদ ফেরদৌস আখতার।

প্রধান অতিথি তার বক্তব্যে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়সহ বিজয়ীদের অভিনন্দন জানান। পাশাপাশি টুর্নামেন্টের সফল ও সার্থক বাস্তবায়নে টুর্নামেন্ট কমিটির সঙ্গে কার্যনির্বাহী কমিটির সদস্যসহ সকল আম্পায়ার ও সাংবাদিকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী ডিসেম্বরে মালদ্বীপে অনুষ্ঠিতব্য ‘ক্যারম ওয়ার্ল্ড কাপ’কে সামনে রেখে খেলোয়াড়, কর্মকর্তা, আম্পায়ারসহ সকলকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বানও জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন