ডি মারিয়ায় কাটল নিষেধাজ্ঞা

ডি মারিয়ায় কাটল নিষেধাজ্ঞা

আর্জেন্টিনার ফুটবলে প্রভাব ফেলেছে অ্যাঞ্জেল ডি মারিয়ার দেশের লিগে ফেরা। বিশ্বকাপজয়ী এই তারকার ঘরোয়া লিগে ফেরা উপলক্ষ্যে ১২ বছরের ‘অ্যাওয়ে’ ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

গত ১২ বছর ‘অ্যাওয়ে’ ম্যাচে প্রতিপক্ষের মাঠে গিয়ে খেলা দেখতে পারতেন না সমর্থকেরা। ২০১৩ সালে এক সহিংস ঘটনায় এক দর্শকের মৃত্যুতে এই নিষেধাজ্ঞা। ডি মারিয়া বেনফিকা ছেড়ে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফেরায় উঠে গেল এই বাধা।

বিজ্ঞাপন

আপাতত বুয়েনস এইরেসে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। বাকিগুলো আস্তেধীরে কার্যকর হবে বলে জানিয়েছে আর্জেন্টিনা ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন