এসি মিলানের হার

এসি মিলানের হার

মৌসুমের শুরুতেই হোঁচট খেল ইতালিয়ান জায়ান্ট এসি মিলান। ইতালিয়ান সিরি’এর ম্যাচে তাদের ২-১ গোলে হারিয়েছে ক্রেমোনেজ।

ম্যাচের প্রথমার্ধের ২৮ মিনিটে ফেডেরিকো বাসছিরোত্তোর গোলে এগিয়ে যায় ক্রেমোনেজ। যোগ করা সময়ের ৪৬ মিনিটেই সেই গোল শোধ করেন মিলানের স্ট্রাহিঞ্জা পাভোলিক।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ফেডেরিকো বোনাজ্জলি ক্রেমোনেজের হয়ে দ্বিতীয় গোল করে মিলানের হার নিশ্চিত করেন।

এই জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে ক্রেমোনেজ। অন্যদিকে, ২০ দলের লড়াইয়ে ১৮ নম্বরে নেমে গেছে এসেই মিলান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন