প্রথম ওভারের তৃতীয় বলে ফখর জামানের ক্যাচ ফেলেন তাসকিন আহমেদ। পরের ওভারে তার হাত ধরেই আসে সাফল্য। ফেরান ওপেনার সাইম আইয়ুবকে। তার ওই দারুণ বোলিংয়ের পর পাওয়ার প্লেতেই চার উইকেট হারিয়ে বসেছে পাকিস্তান। পাওয়ার প্লেতে দলটির সংগ্রহ ৪ উইকেটে ৪১ রান।
বিজ্ঞাপন
প্রথম ওভারে শেখ মাহেদির বলে ৯ রান তোলে পাকিস্তান। পরে শুধুমাত্র ৪র্থ ওভার ছাড়া পাওয়ার প্লের প্রত্যেক ওভারেই উইকেট হারায় সফরকারীরা। ওপেনার ফখর জামান ছাড়া আর কোনো ব্যাটার নিজেদের রান দুই অঙ্কের কোটায় নিতে পারেননি। বাংলাদেশের হয়ে হাত ঘোরানো সব বোলারই একটি করে উইকেট পেয়েছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফখর জামান ১৭ বলে ২৭ রান করে অপরাজিত আছেন। বাংলাদেশের হয়ে তানজিম সাকিন ৩ রানে নিয়েছেন এক উইকেট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

