শ্রীলঙ্কায় পা রাখল বাংলাদেশ দলের প্রথম বহর

শ্রীলঙ্কায় পা রাখল
 বাংলাদেশ দলের প্রথম বহর

টেস্ট সিরিজ খেলতে আজ বৃহস্পতিবার (১২ জুন) বাংলাদেশের প্রথম বহরের ১০ ক্রিকেটার দুপুরে ঢাকা ত্যাগ করেছেন। বিকালেই শ্রীলঙ্কায় পৌঁছে গেছেন তারা।

এই বহরে ক্রিকেটারদের সঙ্গে গেছেন কোচিং স্টাফের সদস্যরাও। মাহিদুল ইসলাম অঙ্কন, নাহিদ রানার সফর সঙ্গী হয়েছেন স্পিন কোচ মুশতাক আহমেদ ও পেস বোলিং কোচ শন টেইট।

বিজ্ঞাপন

শন টেইট, মোশতাক আহমেদ ও টিম ম্যানেজমেন্টের অন্যদের সঙ্গে শ্রীলঙ্কায় উড়াল দেন মাহিদুল ইসলাম অঙ্কন, নাহিদ রানা ও ইবাদত হোসেনরা। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাকি ক্রিকেটাররা আগামীকাল দুপুরে রওনা হবেন শ্রীলঙ্কার উদ্দেশে।

কোচিং স্টাফের অন্য সদস্য ও ক্রিকেটাররা বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় গেলেও হেড কোচ ফিল সিমন্স ছুটি কাটিয়ে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন। আগামীকালই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন