ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কটা চুকিয়ে ফেলেছেন। ইত্তেহাদ শিবির থেকে আনুষ্ঠানিকভাবে বিদায়ও নিয়েছেন কেভিন ডি ব্রুইনা। তবে কোথায় নতুন ঠিকানা গড়তে যাচ্ছেন, তা নিয়েই চলছিল যত জল্পনা-কল্পনা। অবশেষে মিলে গেল তার নতুন ঠিকানার সন্ধান।
ইউরোপিয়ান গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে নতুন খবর, প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সাবেক ক্লাব ইতালির বর্তমান চ্যাম্পিয়ন নাপোলিতে নাম লিখে ফেলেছেন বেলজিয়ামের তারকা এই মিডফিল্ডার। ইতালিয়ান সিরি ‘এ’ চ্যাম্পিয়ন দলের সভাপতি অরেলিও দে লরেন্তিস সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন।
প্রখ্যাত ফুটবল সাংবাদিক জিয়ানলুকা দি মার্জিও আগেই জানিয়ে রাখেন, আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে শিগগিরই নেপলসে পাড়ি জমিয়েছেন বেলজিয়ামের এই মাঝমাঠের খেলোয়াড়। মেডিকেল টেস্ট শেষে সেখানেই আনুষ্ঠানিকভাবে দুবছরের চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন ৩৩ বছরের এই ফুটবলার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

