আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভেন্যু পরিবর্তনের ব্যাপারে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

স্পোর্টস রিপোর্টার

ভেন্যু পরিবর্তনের ব্যাপারে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা ইস্যুতে ভারতে অনুষ্ঠেয় ম্যাচগুলো খেলতে অনিচ্ছুক বাংলাদেশ। এ বিষয়ে নিজেদের অনীহার কথা জানিয়ে ভেন্যু পরিবর্তনের ব্যাপারে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এখনো কোনো জবাব আসেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রা সংস্থার পক্ষ থেকে। আজ এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, তারা ভেন্যু পরিবর্তনের ব্যাপারে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় আছে।

বিজ্ঞাপন

বিশ্বকাপ ইস্যুতে আজ যুব ও ক্রীড়া উপদেষ্টার একটি বক্তব্যের ব্যাপারে ভুল বোঝাবুঝি তৈরী হয়। এ ব্যাপারেও স্পষ্ট ব্যাখা দিয়েছে বিসিবি। তারা জানিয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আইসিসির পক্ষ থেকে যোগাযোগের যে কথা উল্লেখ করেছেন, সেটি ছিল বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের দলের জন্য নিরাপত্তা মূল্যায়ন সংক্রান্ত বিষয়। যা বিসিবি ও আইসিসির সিকিউরিটি বিভাগের মধ্যে হওয়া একটি অভ্যন্তরীণ যোগাযোগ। এটি আইসিসির পক্ষ থেকে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে বাইরে স্থানান্তরের ব্যাপারে বিসিবির চিঠির আনুষ্ঠানিক জবাব নয়।

বিসিবি আরও উল্লেখ করেছে যে, চিঠিতে দলের নিরাপত্তার স্বার্থে ভেন্যু সংক্রান্ত উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে স্থানান্তরের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক জবাব এখনো পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন