অবশেষে বাদ পড়লেন লিটন

স্পোর্টস রিপোর্টার

অবশেষে বাদ পড়লেন লিটন

জাতীয় দলের ব্যর্থতা চলমান বিপিএলেও টেনে এনেছেন লিটন দাস। এরপরও প্রথম চার ম্যাচে তার ওপর ভরসা রাখে ঢাকা ক্যাপিটালস। যদিও পঞ্চম ম্যাচে আর মাঠে নামা হলো না লিটনের।

বিপিএলে নিজেদের পঞ্চম ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নেমেছে ঢাকা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে লিটনকে একাদশ থেকে বাদ দিয়েছে রাজধানী পাড়ার দলটি। টস হেরে আগে ব্যাট করছে তারা।

বিজ্ঞাপন

লিটনের পরিবর্তে একাদশে শাহাদাত হোসেন দিপুকে নিয়েছে ঢাকা। লিটনের মতো ঢাকার অবস্থাও ভালো না। আগের চার ম্যাচের মধ্যে একটিতেও জয়ের দেখা পায়নি থিসারা পেরেরা অ্যান্ড কোং।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন