ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্ব এখন চরমে। দুই দেশের ক্রীড়াঙ্গনেও বৈরিতা চলছে। এর মাঝেই আরো একবার ভারত-পাকিস্তান লড়াই দেখতে যাচ্ছেন দুই দেশের সমর্থকরা। সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়েছে।
চলতি বছরের ১৫-২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট। জুনিয়রদের এই আসরে অংশগ্রহণ করছে সাফের সাতটি দেশই। গতকাল এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। এতে ‘বি’ গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। বাংলাদেশ পড়েছে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে ‘এ’ গ্রুপে।
২০২৪ সালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের ফলাফল অনুযায়ী ড্রয়ের পট সাজানো হয়। তাতে স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারত ছিল প্রথম পটে। ড্রতে শ্রীলঙ্কা ‘এ’ গ্রুপের প্রথম ও ভারত ‘বি’ গ্রুপের প্রথম দল হয়। দ্বিতীয় পটে ছিল বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশের কোচ পিটার বাটলার দ্বিতীয় পট থেকে প্রথমে বাংলাদেশের নাম তোলেন।
এরপর নেপালের কোচ গ্রুপ পটের মধ্যে ‘এ’ তুললে বাংলাদেশ সেই গ্রুপে পড়ে। তাতে পটের অন্য দল পাকিস্তান ‘বি’ গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে জায়গা পায়। একইভাবে তৃতীয় পট থেকে নেপাল ‘এ’ আর ভুটান ‘বি’ গ্রুপে তে পড়ে। শেষ পটের একমাত্র দল হিসেবে ‘বি’ গ্রুপে পড়ে। এতে ভারত-পাকিস্তানের গ্রুপটি হয় চার দলের। বাংলাদেশের গ্রুপটি তিন দলের।
‘এ’ গ্রুপে তিন দল থাকায় ম্যাচ হবে তিনটি ম্যাচ। ‘বি’ গ্রুপে চার দল থাকায় ম্যাচ হবে ছয়টি। দুই গ্রুপে থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ মিলে মোট চারটি দল সেমিফাইনাল খেলবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

