মেসির গোলে ফেরার ম্যাচে জয়রথে মিয়ামি

মেসির গোলে ফেরার ম্যাচে জয়রথে মিয়ামি

লিওনেল মেসি জাদু দেখালে হাসে ইন্টার মিয়ামি, মেসির বিবর্ণতায় বিবর্ণ হয়ে যায় মেজর লিগ সকারের (এমএলএস) দলটিও। আবারও সেটা দেখা গেল। লিগের ম্যাচে সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে গোল করার পাশাপাশি গোলে সহায়তাও করলেন মেসি। তাতে মিয়ামিও জিতলো ৩-১ গোলের ব্যবধাণে।

ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই দ্বাদশ মিনিটে দলকে এগিয়ে যেতে সহায়তা করেন ৩৮ বছর বয়সী মেসি। গোল বানিয়ে দেন স্প্যানিশ সতীর্থ জর্দি আলবাকে। এরপর ৪১ মিনিটে আলবার পাস থেকে ক্যারিয়ারের ৮৮০তম গোলে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা।

বিরতির পর ৫২ মিনিটে আমেরিকান ইয়ান ফ্রে মায়ামির হয়ে তৃতীয় গোলটি করেন। এরপর ৬৯ মিনিটে মেক্সিকান মিডফিল্ডার ওবেদ ভার্গাস সাউন্ডার্সের হয়ে একটি গোল শোধ করেন। তাতে মিয়ামির জয় পেতে সমস্যা হয়নি।

এই জয়ে একটা প্রতিশোধও নিলো মিয়ামি। লিগস কাপের ফাইনালে মিয়ামিকে ৩-০ গোলে হারিয়েছিল সাউন্ডার্স। সেদিন ম্যাচ শেষে দুই দলের মধ্যে হাতাহাতিও হয়। সেই ঘটনায় সাউন্ডার্সের এক কর্মকর্তাকে থুতু মেরে ছয় ম্যাচ নিষিদ্ধ হন সুয়ারেজ, এর মধ্যে এলএমএসে তিন ম্যাচ।

সিয়াটলের বিপক্ষে জয়ের পর ২৭ ম্যাচে ১৪ জয়, ৭ ড্র ও ৬ হারে ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে মিয়ামি।
শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে তারা এখনো ৮ পয়েন্ট পিছিয়ে, তবে তিন ম্যাচ কম খেলেছে। আগামী ২১ সেপ্টেম্বর ভোরের এমএলএসে মায়ামি পরের ম্যাচ খেলবে ডিসি ইউনাইটেডের বিপক্ষে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...