কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কবে কোন ম্যাচ?

স্পোর্টস ডেস্ক

কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কবে কোন ম্যাচ?

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চূড়ান্ত হয়েছে কোয়ার্টার-ফাইনালের আট দলের লাইনআপ। রোমাঞ্চকর নকআউট পর্ব পেরিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে মরক্কো, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, নরওয়ে, ইংল্যান্ড, আর্জেন্টিনা এবং সর্বশেষ দল হিসেবে সুইজারল্যান্ড।

অন্যদিকে শিরোপার লড়াই থেকে বিদায় নিয়েছে তিন স্বাগতিক কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। তাদের সঙ্গে শেষ ষোলোর বাধা টপকাতে পারেনি ব্রাজিল, পর্তুগাল, প্যারাগুয়ে, মিসর ও কলম্বিয়াও।

কোয়ার্টার-ফাইনালের পর্দা উঠবে ১০ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায়। বোস্টন স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুইবারের রানার্সআপ ফ্রান্স ও চমক জাগানো মরক্কো।

১১ জুলাই রাত ১টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন ও বেলজিয়াম লড়বে সেমিফাইনালের টিকিটের জন্য।

১২ জুলাই রাত ৩টায় মায়ামি স্টেডিয়ামে মাঠে নামবে নরওয়ে ও ইংল্যান্ড। একই দিনে বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে শেষ কোয়ার্টার-ফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে ৭২ বছর পর শেষ আটে ওঠা সুইজারল্যান্ড।

কোয়ার্টার-ফাইনালের সূচি (বাংলাদেশ সময়):

১০ জুলাই, রাত ২টা: ফ্রান্স বনাম মরক্কো (বোস্টন স্টেডিয়াম)
১১ জুলাই, রাত ১টা: স্পেন বনাম বেলজিয়াম (লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম)
১২ জুলাই, রাত ৩টা: নরওয়ে বনাম ইংল্যান্ড (মায়ামি স্টেডিয়াম)
১২ জুলাই, সকাল ৭টা: আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড (কানসাস সিটি স্টেডিয়াম)


চারটি ম্যাচের বিজয়ীরাই জায়গা করে নেবে বিশ্বকাপের সেমিফাইনালে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...