গল টেস্ট

স্পিন ঘূর্ণিতে বেসামাল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

স্পিন ঘূর্ণিতে বেসামাল শ্রীলঙ্কা

গল টেস্টে অস্ট্রেলিয়ার স্পিনারদের ঘূর্ণিতে বেসামাল হয়ে পড়েছে শ্রীলঙ্কা। ফলোঅনে পড়ার পর এবার হারের শঙ্কায় পড়ে গেছে ধনঞ্জয়া ডি সিলভার দল।

৬৫৪ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। জবাবে ম্যাথু কুনেম্যান, নাথান লায়নদের স্পিন ঘূর্ণিতে মাত্র ১৬৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ৫ উইকেট নেন কুনেম্যান। লায়নের শিকার ৩ উইকেট।

বিজ্ঞাপন

৪৮৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসেও স্বাগতিকদের অবস্থা খুব বাজে। ১১৪ রান করতেই পঞ্চম উইকেট হারায় তারা। এমতাবস্থায় নিশ্চিত হারের মুখে আছে লঙ্কানরা। এই রিপোর্ট লিখার সময় ৫ উেইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ১৫০ রান। অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং নামাতে চাইলে আরও ৩৩৯ রান করতে হবে তাদের। ৪ উইকেট হাতে রেখে এই রান করার জন্য ব্যাটিংয়ে অসামান্য দৃঢ়তা দেখাতে হবে শ্রীলঙ্কাকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন