দুর্দান্ত খেলে যাচ্ছিলেন এমা রাদুকানু। দারুণ পারফরম্যান্সের ছন্দটা ধরে রেখে কুইন’স ক্লাব চ্যাম্পিয়নশিপসের কোয়ার্টার ফাইনালেও পৌঁছে গিয়েছিলেন এ ব্রিটিশ তারকা। তবে আর এগোতে পারলেন না। অবশেষে শেষ আটে এসে থামতে হলো তাকে। চীনের কুইনওয়েন ঝেংয়ের কাছে সরাসরি সেটে ৬-২ ও ৬-৪ গেমে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিয়েছেন রাদুকানু।
এর আগে শেষ ষোলোর লড়াইয়ে রাদুকানু ৬-৪ ও ৬-১ গেমে হারিয়েছেন স্লোভাকিয়ার রেবেকা স্রামকোভাকে। সরাসরি সেটের এ অনায়াস জয়ে দুই বছরের মধ্যে প্রথমবারের মতো ব্রিটেনের নাম্বার ওয়ান নারী টেনিস খেলোয়াড় হতে যাচ্ছেন এ তারকা। অ্যান্ডি মারে অ্যারেনায় বলতে গেলে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি র্যাঙ্কিংয়ের ৪১ নম্বর খেলোয়াড় স্রামকোভা।
প্রথম সেটে অবশ্য চারটি গেমে হেরে গিয়েছিলেন ২২ বছরের রাদুকানু। তবে দ্রুত খেলায় ফেরে ওপেনিং সেটটি নিজের করে নেন। ব্রিটেনের একমাত্র খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টে টিকে রয়েছেন রাদকানু। বৃহস্পতিবার আসরের শেষ ষোলো রাউন্ড থেকে ছিটকে গেছেন তার স্বদেশি কেটি বোল্টার ও হিদার ওয়াটসন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

