টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে জয়-হারের বৃত্তে বন্দি বাংলাদেশ ‘এ’ দল। এবার তৃতীয় ম্যাচে এসেও হারের মুখ দেখল তারা। বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টারসের বিপক্ষে ৩ উইকেটে হেরেছে নুরুল হাসান সোহানের দল। পাঁচ ম্যাচে এটা বাংলাদেশের তৃতীয় হার।
১৫৬ রানের পুঁজি নিয়ে লড়াইটা ভালোই করেছিল বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু ম্যাচ হারল তারা জোনাথন মারলোর ব্যাটে। ৮১ রানে ৫ উইকেট হারিয়ে মেলবোর্ন স্টারস ভালোই বিপদে পড়েছিল। দলকে সেই বিপদ থেকে উদ্ধার করে ৩ উইকেটের জয় এনে দিল মারলোর ৩৮ বলে ৬১ রানের ইনিংস। ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় মারলো যখন ৬১ রান করে ফিরলেন তখন জয় থেকে মাত্র ১১ রান দূরে দাঁড়িয়ে স্টারস। ১৫ বলে অপরাজিত ১৫ রান করে জয়ের বাকি কাজটুকু সম্পন্ন করেন ক্রিস হোয়ে।
ডারউইনে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ ‘এ’ দল ৮ ওভারের মধ্যে ৫০ রানে ৩ উইকেট হারিয়ে বসে। তবে শুরুর এই সংকট থেকে দলকে টেনে তুলেন সাইফ হাসান ও অধিনায়ক নুরুল হাসান সোহান। ২৭ বলে ৩৩ রান করে আউট হন সোহান। ওয়ানডাউনে ব্যাট করতে নামা সাইফ হাসান দলের হয়ে সর্বোচ্চ ৩৫ বলে ৪৫ রান করেন।
এরপর ইয়াসির আলী রাব্বির শেষের দিকে ইয়াসির আলী সমান দুই ছক্কা ও বাউন্ডারিতে ১৭ বলে ২৯ রান তোলায় দলের স্কোর কোনোমতে দেড়শ’র ওপরে পৌঁছায়। ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৬৫।
মেলবোর্নের ব্যাটিংয়ের শুরুটা বাংলাদেশ ‘এ’ দলের চেয়ে ভালো কিছু ছিল না। প্রথম ৪ ওভারে তারা ৩৪ রান তুলে ফেললেও স্কোর তিন অঙ্কে পৌঁছানোর আগেই হারিয়ে বসে ৫ উইকেট। তবে এককভাবে সেই সংকট থেকে দলকে উদ্ধার করে জোনাথন মারলোর ৬১ রানের হাফসেঞ্চুরির ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’ দল: ১৫৬/৮ (২০ ওভারে, সাইফ হাসান ৪৫, সোহান ৩৩, ম্যাকেঞ্জি ৩/২১)।
মেলবোর্ন স্টারস: ১৫৭/৭ (১৯.২ ওভারে, মারলো ৬১, হোয়ে ১৫*, হাসান মাহমুদ ২/২১, রকিবুল ২/২৩)।
ফল: মেলবোর্ন স্টারস ৩ উইকেটে জয়ী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

