রানতাড়ায় বুলগেরিয়ার অবিশ্বাস্য রেকর্ড

রানতাড়ায় বুলগেরিয়ার অবিশ্বাস্য রেকর্ড

ক্রিকেটে বুলগেরিয়ার কোনো পরিচিতি নেই। ব্যাট-বলের খেলায় দলটিকে বিবেচনায় আনে না কেউ। তবে এই বুলগেরিয়ায় এবার গড়েছে অবিশ্বাস্য এক রেকর্ড।

তুরস্ক ও জিব্রাল্টারকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছে বুলগেরিয়া। যেখানে ১৪.২ ওভারেই ২৪৪ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে স্বাগতিকরা। টি-টোয়েন্টিতে এটা দ্রুততম সময়ে ২০০ বা এর বেশি লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ড। যেটাকে স্বীকৃতি দিয়েছে ক্রিকেটের বাইবেল হিসেবে পরিচিত উইজডেন।

বিজ্ঞাপন

সোফিয়ার ভেসিল লেভস্কি ন্যাশনাল স্পোর্টস একাডেমিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৩ রান জড়ো করে জিব্রাল্টার। জবাবে তিন ফিফটির সুবাদে ৩৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় বুলগেরিয়া। তাদের হয়ে ২১ বলে সর্বোচ্চ ৭০ রান করেন মনন বশির। ৩ চারের বিপরীতে নয়টি ছয় মারেন এই মিডলঅর্ডার ব্যাটার। এছাড়া ইসা জারো ও মিলেন গোগেভের অবদান সমান ৬৯ রান। ঝড়ো ব্যাটিংয়ে এই জয়ের পথে বুলগেরিয়ার রান রেট ছিল ১৭.০২।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন