প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করতে পারল না যুবারা

প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করতে পারল না যুবারা

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের সুযোগ ছিল। কিন্তু দুর্ভাগ্য বাস্তবে তেমন কিছু করা সম্ভব হয়নি জুনিয়র টাইগারদের পক্ষে। তৃতীয় ও শেষ যুব ওয়ানডেতে বৃষ্টি আইনে ১৪ রানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে বাংলাদেশ তিন ম্যাচের যুব ওয়ানডে সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।

বিজ্ঞাপন

৪৪.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭৭ রান তুলতেই বৃষ্টির হানায় খেলা বন্ধ হয়ে। আর খেলা না হওয়ায় ডিএলএস পদ্ধতিতে ২৬৪ রান লক্ষ্য ধরে আফ্রিকানদের জয়ী ঘোষণা করা হয়। ১৬৪ রানের দারুণ এক ইনিংস খেলেন জোরিশ ভন শালকউইক।

তার আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ৩২০ রান তোলে বাংলাদেশের যুবারা। রিফাত বেগ ৮৬, কালাম সিদ্দিকী ৮৫, জাওয়াদ আবরার ৬৮ রান করেন। ৬৫ রানে একাই ৬ উইকেট শিকার করেন সনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন