এশিয়া কাপকে সামনে রেখে ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে হংকং। আসর শুরুর আগে নতুন হেড কোচ নিয়োগ দিল দলটি। সাবেক শ্রীলঙ্কান টেস্ট ব্যাটার কুশল সিলভাকে নিয়োগ দিয়েছে তারা।
৩৯ বছর বয়সি সাবেক লঙ্কান টেস্ট ব্যাটার কুশল জাতীয় দলের হয়ে পর্যন্ত ৩৯টি টেস্ট খেলেছেন। অবসরের পর শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াতে বিভিন্ন কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন।
হংকংয়ের প্রধান কোচ হওয়া নিয়ে কুশল সিলভা বলেন, ‘আমার লক্ষ্য থাকবে দলের সিনিয়র ক্রিকেটারদের মধ্যে শক্তিশালী ওয়ার্ক এথিক্স ও জয়ের মানসিকতা তৈরি করা। সেই সঙ্গে প্রতিভা শনাক্ত করা ও তাদের পরিচর্যা করে উন্নতি চালু রাখতে চাই।’
এশিয়া কাপে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কাসহ ‘বি’ গ্রুপে পড়েছে হংকং। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে তারা। ৯ সেপ্টেম্বর হংকংয়ের প্রতিপক্ষ আফগানিস্তান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

