রেড্ডির বিরুদ্ধে ৫ কোটি রুপির মামলা

রেড্ডির বিরুদ্ধে ৫ কোটি রুপির মামলা

সময়টা ভালো যাচ্ছে না নীতিশ কুমার রেড্ডির। মাঠের খেলায় বাজে সময় এবং ইনজুরির পাশাপাশি এবার মামলা হয়েছে তার বিরুদ্ধে।

৫ কোটি রুপি বকেয়া পরিশোধ না করার অভিযোগ এনে রেড্ডির বিরুদ্ধে মামলা করেছে স্কয়ার দ্য ওয়ান প্রাইভেট লিমিটেড নামক এক প্রতিষ্ঠান। এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান টুডে ও নিউজ ১৮। মামলার বিষয়টি স্বীকার করেছেন স্কয়ার দ্য ওয়ান প্রাইভেট লিমিটেডের পরিচালক শিব ধাওয়ান। সোমবার (২৮ জুলাই) মামলার শুনানির দিনক্ষণ ধার্য করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, স্কয়ার দ্য ওয়ান প্রাইভেট লিমিটেডের সঙ্গে তিন বছরের চুক্তি করেন রেড্ডি। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটির সামাজিক যোগাযাগ মাধ্যমের প্রচারকাজে নিয়মিত অংশ নিতেন রেড্ডি। কিন্তু চুক্তি ভঙ্গ করে গত বছরের ডিসেম্বর থেকে প্রচারকাজে অংশ নিচ্ছেন না এই সিমিং অলরাউন্ডার। এমনকি ভারতীয় দলের সবশেষ অস্ট্রেলিয়া সফরে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি বাতিল করেন তিনি।

চলমান আন্ডারসন-টেন্ডুলকার সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের একাদশে সুযোগ পেলেও ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে পারেননি রেড্ডি। সব মিলিয়ে ৪৩ রানের পাশাপাশি বল হাতে নেন মাত্র ৩ উইকেট। চোটের কারণে ইতোমধ্যে দেশে ফিরে গেছেন রেড্ডি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন